অধিনায়ক থেকে বাদ, বিতর্কের মাঝে প্রথম প্রকাশ্যে, কোহলীর ভিডিও ভাইরাল
শুক্রবার মুম্বইয়ের একটি স্টুডিয়োতে বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন কোহলী। সেখান থেকে বেরনোর সময় ক্যামেরাবন্দি হন তিনি। দেখা যায়, কালো জামা ও সবুজ প্যান্ট পরে স্টুডিয়ো থেকে বার হচ্ছেন কোহলী। তাঁর সঙ্গে এক জন দেহরক্ষীকে দেখা যায়। সেখান থেকে বার হয়ে নিজের লাল রঙের গাড়িতে বসে চলে যান কোহলী। কারও সঙ্গে অবশ্য কথা বলতে দেখা যায়নি তাঁকে।
বেশ কয়েক বছর ধরে ওই বিদেশি গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের মুখ কোহলী। ২০২১ সালে যখন ভারতের বাজারে যখন সেই সংস্থার একটি বিশেষ মডেলের গাড়ি আনা হয় তখন তিনিই তার বিজ্ঞাপন করেছিলেন। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো প্রকাশও করেছিলেন কোহলী।
চলতি বছরটা অবশ্য মোটেও ভাল যাচ্ছে না কোহলীর। অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছেন তিনি। টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ভারতকে। বিশ্বকাপের পরে কোহলী নিজেই টি২০-র অধিনায়কত্ব ছাড়লেও এক দিনের ক্রিকেট থেকে তাঁকে সরিয়ে দিয়েছে বোর্ড।
View this post on Instagram
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম