ব্রেকিং নিউজ: শেষ হতে যাচ্ছে বাশার-নান্নুর অধ্যায়, আসছে নতুন মুখ
ব্যাপক সমালোচনার মুখে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বাদ পড়াটা এখন সময়ের ব্যাপারই মনে হচ্ছে, এরই মধ্যে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ফারুক আহমেদকে প্রস্তাবও দেওয়া হয়েছে।
তবে আবারও প্রধান নির্বাচকের দায়িত্বে ফিরতে কিছু শর্ত জুড়ে দিয়েছেন ফারুক আহমেদ, সেগুলো মানলে নতুন বছরে আবারও পুরনো দায়িত্বে ফিরবেন সাবেক সফল এই প্রধান নির্বাচক। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিসিবির পরবর্তী বোর্ড সভায়।
তবে সম্ভাবনা আছে বর্তমান প্যানেলকেও রেখে দেওয়ার। জাতীয় এক দৈনিককে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বলেন, “প্রধান নির্বাচক পদে পরিবর্তন হতে পারে, ফারুক ভাই না এলে বর্তমান কমিটি রেখে দেওয়া হতে পারে। বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।”
শুধুমাত্র নান্নু বাদ পড়লে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেতে পারেন হাবিবুল বাশার, সেক্ষেত্রে নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে আসতে পারেন নাফিস ইকবাল। আগে থেকেই আছেন আব্দুর রাজ্জাক, এবারের নির্বাচক প্যানেলও হতে যাচ্ছে ৩ সদস্যেরই।
ফারুক আহমেদের সময়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহর। ২০১৬ সালে দুই স্তর বিশিষ্ট নির্বাচক প্যানেলের প্রতিবাদে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন ফারুক আহমেদ, যে কারণে এবার ফেরার আগে শর্ত জুড়ে দিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ