ইংল্যান্ডের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা করলো অস্ট্রেলিয়া
দ্বিতীয় ম্যাচটিতে ওয়ার্নারের খেলা নিয়েও ছিল শঙ্কা। গ্যাবায় পাঁজরে ব্যথা পেয়েছিলেন তিনি। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেও নামেননি এই ওপেনার। তবে ব্যথা নিয়েই অ্যাডিলেড টেস্টে খেলবেন ওয়ার্নার।
ওয়ার্নারের বর্তমান অবস্থা সম্পর্কে কামিন্স বলেন, “সে সময়মতো সুস্থ হয়ে উঠবে। গতকাল সে ব্যাট করেছে। ব্যাট করতে তার কিছুটা অস্বস্তি লাগছিল। কিন্তু আমি ওয়ার্নারকে চিনি, সে এই টেস্ট মিস করবে না। তার এখনো কিছুটা ব্যথা আছে, তবে সে ফিট হয়ে যাবে।”
প্রসঙ্গত, প্রথম টেস্টে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসেই বড় লিড পাওয়ার পরে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল মাত্র ২০ রান। এক উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। ফলে ৯ উইকেটের জয়ে অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মারনাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, ঝাই রিচার্ডসন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম