ব্রেকিং নিউজ: শুরুর আগেই নতুন সমস্যায় বিপিএল
বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কোন ৬ টি প্রতিষ্ঠান এবারের বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাচ্ছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে সবুজ সংকেত পেয়ে দলও গুছাতে শুরু করেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পাওয়া প্রতিষ্ঠান আখতার গ্রুপ গত আসরে তাদের হয়ে খেলে যাওয়া বিদেশীদের নজরে রেখেছিলো।
কিন্তু পিএসএল ড্রাফটে বিক্রি হয়ে যায় তাদের বেশিরভাগ পুরোনো ক্রিকেটার। সাথে নতুন করে যাদের নিয়ে বিকল্প ভেবেছিলেন তারাও বিক্রি হন। আর তাতেই পুরো পরিকল্পনা নতুন করে সাজাতে হচ্ছে তাদের।দলটির ব্যবস্থাপনা পরিচালক রিফাতুজ্জামান(১৪ ডিসেম্বর) তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন,
‘আমাদের যেসব প্লেয়ার ভাবনায় ছিলো তারা পিএসএলের ড্রাফটে দল পেয়েছে। এখন আমরা নতুন করে প্ল্যান করেছি। বিসিবি থেকে ফরমাল একটা ক্লিয়ারেন্স পাবো আজ কালের মধ্যে তখন এটা নিয়ে এগোতে পারবো। এখনো কোনো ক্রিকেটারের সাথে চূড়ান্ত কিছু করতে পারিনি।’
‘আমরা অনেকগুলো নাম নির্বাচন করেছিলাম, কিন্তু মজার বিষয় হলো আমরা ৬-৭ জনকে ভেবেছিলাম। সেখান থেকে ৪ জন পিএসএলে বিক্রি হয়েছে। তো ঐ জায়গাগুলোতে বিকল্প ভাবতে হচ্ছে। আজকে একটা মিটিং আছে এরপর একটা জায়গায় যেতে পারবো। আরও ২-৩ দিন সময় লাগবে।’
‘আমরা ওপেনিংয়ে একজনকে ভেবেছিলাম সে পিএসএলে দল পেয়েছে, তার বিকল্প হিসেবে একজনকে ভেবেছি সেও দল পেয়ে গেছে। তারও একজন বিকল্প ঠিক করে রেখেছিলাম দুর্ভাগ্যজনক ভাবে সেও বিক্রি হয়ে যায়। ব্যাপারটা মজা লাগছে যে অনেকগুলো সিলেকটেড প্লেয়ার পিএসএলে দল পেয়ে গেছে।
মূলত গতকাল (পিএসএল ড্রাফটের পর) আমরা কাজ শুরু করেছি।’ উল্লেখ্য, আগামী জানুয়ারির শেষ দিকে মাঠে গড়াচ্ছে বিপিএল। আর তার আগেই শুরু হচ্ছে পিএসএল। বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হতে পারে চলতি মাসের শেষদিকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ