এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল
এশিয়া কাপে খেলার পর সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ। দলের ম্যানেজার আবু এনাম মো. কাউসার বলেন, “গতবার যখন আমরা গিয়েছিলাম তখন ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছি। খেলোয়াড় হিসেবে আমি নতুন ছিলাম এবার পুরনো।
“গতবার যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই দলের ক্রিকেটারদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করেছি। আর আমাদের দলটাও ভালো আছে, আশা করি আমরা ভালো করব। কোভিডের কারণে আমরা যেমন এবার প্রস্তুতি নিতে পারিনি তেমনি বাকি দলগুলোও পারেনি। তবে কয়েকটি সিরিজ খেলায় আমাদের ভালো প্রস্তুতিই হয়েছে।”
তানজিম সাকিব আর রকিবুলকে দলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “প্রথমত আপনাকে দলের দিকে দেখতে হবে। টুর্নামেন্টে যেহেতু সুযোগ আছে তাদের খেলার, সেই সুযোগটা আমরা নিয়েছি। এখানে অভিজ্ঞতা একটা ব্যাপার”।
“আমাদের যে কম্বিনেশন, তাতে খুবই তরুণ একটি দল। আইনগতভাবে খেলার জন্য তারা উপযোগী। দুজনের যে অভিজ্ঞতা, এটা টিমের মধ্যে যদি দেওয়া যায়, আপনারা দেখেছেন তারা কীভাবে ভারতে কামব্যাক করেছে। দলে শুধু ঘাটতি ছিল অভিজ্ঞতার। তাই তানজিম ও রকিবুলের দলে ফেরা গুরুত্বপূর্ণ।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ