আর যত বছর ক্রিকেট খেলবেন তামিম
খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগেই পুরোদস্তর জনপ্রতিনিধি হয়ে গেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান ব্যবসায় বিভিন্ন খাতে নাম লিখিয়েছেন। তিনিও ক্রিকেটারের পাশাপাশি ব্যবসায়ী হিসেবে নাম কুড়িয়েছেন। তাই তামিমের কাছে প্রশ্ন ছিল তিনি ক্রিকেট ছাড়ার পরে তিনি কোন পথে এগোবেন।
তামিমের কাছে সরাসরি প্রশ্ন ছিল যে তিনি কোচিং পেশায় নাম লিখিয়ে দেশের তরুণ ক্রিকেটারদের সাহায্যে এগিয়ে আসতে চান কিনা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সরাসরিই তা নাকচ করেছেন। পরবর্তীতে কী হবেন তা জানা নির্ধারিত না হলেও, কোচ যে হবেন না তা নিশ্চিত করেছেন।
তামিম বলেন, “না, আমার কোচিংয়ে আসার কোনো ইচ্ছা নেই। আমি আশা করি, এখনো চার থেকে পাঁচ বছর সব সংস্করণে বাংলাদেশের পক্ষে খেলতে পারব। তারপরে দেখা যাক কী হয়। ব্যবসা করব নাকি ক্রিকেটের সাথেই থাকব নাকি অন্য কিছু করব তা সময়ই বলে দিবে। এই মুহূর্তে বলা বেশ কঠিন। তবে কোচিংয়ের ইচ্ছা নেই।”
ধারাভাষ্যে নিজের আগ্রহের কথা শিকার করেছেন তামিম। তিনি যে বেশ বাকপটু তা দেখা গিয়েছিল করোনার প্রথম ধাক্কার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের সাথে তার সরাসরি অনুষ্ঠানগুলোতে। তবে ধারাভাষ্যকার হতে চান কিনা সেই বিষয়েও কিছু স্পষ্ট করেননি তামিম।
তিনি বলেন, “ধারাভাষ্যে আমার আগ্রহ আছে। তবে ওখানে যে সফল হবোই এমন কিছু না। আমি এখনো পাঁচ বছর ক্রিকেট খেলব। এখন ক্রিকেট নিয়েই ভাবছি, ওসব নিয়ে ভাবছি না।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ