পাকিস্তানি আম্পায়ারকে ‘ঘুষ’ দিয়ে আউট হওয়া থেকে বেঁচেছিলেন শেবাগ, জানালেন নিজেই
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেবাগ জানান যে, তিনি সবসময় আম্পায়ারদের দামি ব্র্যান্ডের জুতো, চশমা এবং টি-শার্ট উপহার হিসেবে দিতেন। যাতে আম্পায়াররা তার বিরুদ্ধে সহজে না আউটের সিদ্ধান্ত দেন। ২০০৮ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্য়াচ খেলার সময়েও এমনই একটি ঘটনা ঘটেছিল।
৮০ রানে ব্যাট করছিলেন শেবাগ। মিশেল জনসন তাকে একটি শর্ট পিচ ডেলিভারি করেছিলেন। ওই ডেলিভারিতে তার ব্যাটের কানায় লেগে বল উইকেটরক্ষকের হাতে যায়। কিন্তু পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ তার আঙুল তুলেননি। সে সময় ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) কোনো ব্যবস্থা ছিল না, বেঁচে যান শেবাগ।
সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘শৌখিন সামগ্রীর প্রতি দূর্বলতা ছিল আসাদ রউফের। উনি দামি ব্র্যান্ডের চশমা, টি-শার্ট, জুতো এবং অন্য সামগ্রী ব্যবহার করতে ভালোবাসতেন। সেই সময় আমি অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলাম। সেকারণে আমি মাঝেমধ্যেই তাকে (আশাদ রউফ) ওই ব্র্যান্ডের চশমা, টি-শার্ট, জুতো উপহার দিতাম। আর মজা করে বলতাম, আমি যখন ব্যাট করব, তখন যেন সহজে আউটের জন্য আঙুল না তোলেন।’
শেবাগ আরো বলেন , ‘উনি (আসাদ রউফ) ঠিক সেই কাজটাই করেছিলেন। ২০০৮ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলাম। ওই ম্য়াচে খেলেছিলেন ভিভিএস লক্ষ্মণও। মিশেল জনসন আমাকে একটা শর্ট পিচ ডেলিভারি করেছিল। আমি কাট শট মারতে গিয়েছিলাম। বলটি ব্যাটের কানায় লেগেছিল। শব্দটা এতো জোরে হয় যে ড্রেসিংরুম পর্যন্ত সেই ব্যাটে-বলের সংযোগের শব্দ শুনতে পাওয়া গিয়েছিল। কিন্তু রউফ আউট দেননি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে