সেঞ্চুরি, সেঞ্চুরি, ট্রিপুল সেঞ্চুরি করলেন বোল্ট
বাংলাদেশের ইনিংসের ৩৮তম ওভারের চতুর্থ বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। এর আগে সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসকেও আউট করেন বোল্ট। এ ৪ উইকেটের সুবাদে পূরণ হয় তার ৩০০ উইকেট।
টেস্ট ইতিহাসের ৩৬তম এবং নিউজিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন বোল্ট। তার আগে নিউজিল্যান্ডের পক্ষে ৩০০ টেস্ট উইকেট নিয়েছেন স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১), ড্যানিয়েল ভেট্টোলি (৩৬১) ও টিম সাউদি (৩২৮*)।
ক্যারিয়ারের ৭৫তম টেস্ট ১৪২তম ইনিংসে এ মাইলফলক স্পর্শ করলেন বোল্ট। তার নামের পাশে রয়েছে ৮ বার ইনিংসে ৫ উইকেট ও একবার ম্যাচে দশ উইকেট নেওয়া রেকর্ড। চলতি ম্যাচে এরই মধ্যে নিয়েছেন ৪ উইকেট। আর একটি উইকেট পেলেই হয়ে যাবে তার নবম ফাইফার।
এই প্রতিবেদক লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১২১ রান। ইয়াসির আলি রাব্বি ৫০ রান নিয়ে খেলছেন। ফলো-অন এড়াতে করতে হবে আরও ২০১ রান। যা রীতিমতো অসম্ভবই বলা চলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন