বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দেখা যাবে কম খরচে
মাঠে দর্শকের সংখ্যা এবার বাড়াতে চায় বিসিবি। এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, 'আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম তাতে ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। এ ব্যাপারে সরকারের সঙ্গে কথাবার্তা চলছে। আমাদের বোর্ড সভাপতি এ বিষয়ে প্রচুর পরিশ্রম করছেন। আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে।'
তবে শেষ পর্যন্ত ৫০ শতাংশ দর্শক মাঠে ফেরানোর অনুমতি না পেলে বিপিএলের সমান সংখ্যক অর্থাৎ ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখার অনুমতি দেবে বিসিবি। সেই লক্ষ্যে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। যেখানে সর্বোনিম্ন দেড়শ টাকাতেই দেখা যাবে খেলা। ইস্টার্ন স্ট্যান্ডে এই মূল্যে টিকিট কেটে খেলা দেখা যাবে। বিজ্ঞাপন
এছাড়া ক্লাব হাউজে ৩০০, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে ৫০০ এবং রুফটফে ১০০০ টাকা মূল্যের টিকিট কেটে দর্শকরা দেখতে পারবেন খেলা।
আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। তিনটি ওয়ানডে হবে এই ভেন্যুতে। এরপর মার্চের শুরুতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ। এ দুই সিরিজেই ডিআরএস থাকছে। বিজ্ঞাপন
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল