পিএসএল: হেরেও প্লে-অফে ইসলামাবাদ
লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান জড়ো করে ইসলামাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ মুসা, ২১ বলের মোকাবেলায়। এছাড়া ১১ বলে ২২ রান করেন লিয়াম ডওসন।
ইমরান তাহির বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে ৪ ওভারে মাত্র ৮ রানের খরচায় ২ উইকেট শিকার করেন, যা তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কারও।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে মুলতান ১৭.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়, ৪ উইকেট হারিয়ে। ৪২ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ৩২ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন ডেভিড উইলি। লিয়াম ডওসন বল হাতে একাই শিকার করেন তিনটি উইকেট, মাত্র ১৬ রানের খরচায়।
এই ম্যাচে হারলেও ইসলামাবাদ প্লে-অফ নিশ্চিত করেছে। সমান ৮ পয়েন্টধারী কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের চেয়ে রান রেটে এগিয়ে আছে দলটি।
সংক্ষিপ্ত স্কোর
টস : ইসলামাবাদ ইউনাইটেড
ইসলামাবাদ ইউনাইটেড : ১০৫/৭ (২০ ওভার)
মুসা ২৬*, ডওসন ২২
তাহির ৮/২, আসিফ আফ্রিদি ২১/২
মুলতান সুলতান্স : ১১১/৪ (১৭.২ ওভার)
রিজওয়ান ৫১*, উইলি ২৮*
ডওসন ১৬/৩, জাহিদ ২০/১
ফল : মুলতান সুলতান্স ৬ উইকেটে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল