ছুটি নয়, বাদ পড়েছিলাম বললেন লিটন
পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে জায়গা না পেলেও আফগানিস্তানের বিপক্ষকে লিটনের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। আর সেই আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতেই হাফসেঞ্চুরি করেছেন।
যদিও আফগানদের বিপক্ষে তিনি ওপেন করেননি। তিন নম্বরে নেমে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। ৪৪ বলে ৬০ রানের ইনিংসটি দলের জন্য দারুণ কার্যকরী ছিল।
পাকিস্তান সিরিজে দল থেকে বাদ পড়া প্রসঙ্গে লিটন বলে্ন, 'ব্রেক বলতে কী, আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি। ছুটি? বিশ্বকাপের পর এসে সরাসরি ন্যাশনাল লিগে খেলেছি, ছুটি নিলাম কোথায়।'
আফগানদের বিপক্ষে অভিষেক হওয়া মুনিম শাহরিয়ারের কারণে প্রথম টি-টোতেন্টিতে নিচে নেমে যেতে হয়েছে লিটনকে। এই জায়গাতেও নিজেকে প্রমাণ করলেন লিটন। এর আগে ৫ টি-টোয়েন্টি ম্যাচে লিটন ব্যাট করেছেন তিন নম্বরে। এবারই এই জায়গায় নেমে সর্বোচ্চ রান করেছেন তিনি। দলের প্রয়োজনের সাত নম্বরেও ব্যাট করতে রাজি তিনি।
ব্যাটিং পজিশনের সিদ্ধান্তটা তাই টিম ম্যানেজমেন্টের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। লিটন বলেন, 'দেখেন আমি ব্যাটিং পজিশন নিয়ে আর্গুমেন্ট বা কিছুতে যেতে চাই না। আমার লক্ষ্য থাকে খেললে টিমকে হেল্প করা। যেভাবে হয়। টিম ম্যানেজমেন্ট যদি বলে একে ব্যাটিং করতে, তো একে, যদি বলে সাতে তো সাতে। কথা হচ্ছে এটা আমার ওপর দিয়ে যাচ্ছে কি না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল