বিশ্বকাপ: শেষ হলো নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচ, দেখেনিন ফলাফল
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আগে ব্যাট করে হেইলি ম্যাথুজের সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান জমা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সেঞ্চুরি হাঁকান কিউই তারকা সোফি ডিভাইনও। কিন্তু দলকে জেতাতে পারেননি। নিউজিল্যান্ড অলআউট হয়েছে ৪৯.৫ ওভারে ২৫৬ রান করে।
ক্যারিবীয়দের দেওয়া ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক ও ওপেনার ডিভাইনের ব্যাটেই মূলত জয়ের আশা বেঁচে ছিল নিউজিল্যান্ডের। অন্যান্য ব্যাটারদের হতাশার ভিড়ে ডিভাইন এগিয়ে নিতে থাকেন দলকে। চার নম্বরে নামা অ্যামি সাদারওয়েট করেন ৩১ রান।
একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে নিয়ে যান ডিভাইন। ইনিংসের ৪১তম ওভারে পূরণ করেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। শেষ ৬ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৫ রান। ঠিক তখনই ১২৭ বলে ১০৮ রান করে আউট হন ডিভাইন।
তখনও উইকেটে ছিলেন আরেক ব্যাটার ক্যাটি মার্টিন। তার ব্যাটে ফের আশা জাগে কিউইদের। শেষ ৮ বলে জয়ের জন্য ১৪ রান করতে হতো তাদের। পরপর দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ ৬ বলে ৬ রানে নামিয়ে আনেন মার্টিন। তখন হাতে উইকেট ছিল ৩টি।
শেষ ওভারে বল হাতে তুলে নেন দেয়ান্দ্র ডটিন। প্রথম বলে ১ রান নেন জেস কার। তবে পরের বলেই ৪৪ রানের ইনিংস খেলা মার্টিনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ডটিন। এক বল পর ক্যাচ আউট হন কার। আর পঞ্চম বলে ফ্রান জোনাসের রানআউটের মাধ্যমে নিশ্চিত হয়ে যায় ক্যারিবীয়দের জয়।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ২টি করে উইকেট শিকার দেয়ান্দ্র ডটিন, আনিসা মোহাম্মদ ও হেইলি ম্যাথুজের। পাশাপাশি ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর সুবাদে হেইলির হাতেই উঠেছে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম ইনিংসে ক্যারিবীয়দের হয়ে সেঞ্চুরি হাঁকান হেইলি ম্যাথুজ। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতে ১২৮ বলে ১১৯ রান করেন তিনি। এছাড়া চেডান ন্যাশন ৩৬ ও অধিনায়ক স্টেফানি টেলর খেলেন ৩০ রানের ইনিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন