বিশ্বকাপ: শেষ হলো বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের সূচনা ভালোভাবেই করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬৯ রান করে তারা। শামিমা সুলতানা ও শারমিন আক্তারের জুটি ভাঙেন আয়াবঙ্গা খাকা। ২৭ রান করা শামিমাকে বোল্ড করেন তিনি।
এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান এসেছে আরেক ওপেনার শারমিনের ব্যাটে। ১১৩ রানে ছয় উইকেট হারানো দলটিকে অবশ্য পুনরায় পথ দেখানোর চেষ্টা করেছিলেন অধিনায়ক জ্যোতি ও রিতু মনি। কিন্তু তাদের ৫৩ রানের জুটি দল জেতাতে পারেনি। জ্যোতির ব্যাটে আসে ২৯ রান ও রিতুর ব্যাটে আসে ২৭ রান। এই চার ব্যাটার ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল রুমানা আহমেদ (২১)।
বাংলাদেশের ইনিংস থামে ৪৯.৩ ওভারে, ১৭৫ রানে। প্রোটিয়াদের হয়ে ৩২ রান খরচায় চার উইকেট নেন খাকা।
এর আগে লরা উলভার্ডটের ৪১, মারিজান ক্যাপের ৪২ ও ক্লো ট্রিওনের ৩৯ রানে লড়াই করার মতো পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে ফারিহা তৃষ্ণা তিন এবং জাহানারা আলম ও রিতু দুটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?