বাংলাদেশ সিরিজ প্রোটিয়াদের দেশপ্রেমের পরীক্ষা : এলগার
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ মার্চ। অপরদিকে, ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। এদিকে আবার এক সপ্তাহ বিরতি দিয়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে ৩১ মার্চ। অর্থাৎ একইসময়ে চলবে এই টেস্ট সিরিজ ও আইপিএল।
দক্ষিণ আফ্রিকা দলের বেশ কয়েকজন তারকা ও দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা আইপিএলে দল পেয়েছেন। একই সময়ে আইপিএল ও দেশের সিরিজ হতে যাচ্ছে, তাই ক্রিকেটারদের প্রতিই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে বোর্ড যে তারা কোনটিতে অংশগ্রহণ করতে চান। টেস্ট অধিনায়কের মতে, যেহেতু ক্রিকেটারদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে তাই এটি তাদের জন্য একটি বড় পরীক্ষা।
এলগার বলেন, “ক্রিকেটারদের উচিত ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে একটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া যে তারা টেস্ট খেলবেন নাকি আইপিএল খেলতে যাবেন। ক্রিকেটারদের ওপরই এই সিদ্ধান্তটি নেওয়ার সুযোগ ছেড়ে দেওয়ায় পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছে। আমার মনে হচ্ছে, খেলোয়াড়দের দায়বদ্ধতা কোথায় সেটি এবার বোঝা যাবে।”
এই এছাড়া আইপিএলে দল পাওয়া ক্রিকেটারকে এলগার এটিও স্মরণ করিয়ে দিয়েছেন যে জাতীয় দলে ভালো খেলেই তারা আইপিএলে সুযোগ পেয়েছেন। এলগারের ভাষ্যমতে, “তাদের অবশ্যই ভুলে যাওয়া উচিত হবে না যে এই টেস্ট ও ওয়ানডে ক্রিকেটই তাদেরকে আইপিএলে নিয়ে গেছে। এছাড়া অন্য কোনো পথ নেই।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল