একাদশে ফিরেই মুশফিকের ‘সেঞ্চুরি’
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচেও টস জিতে ব্যাটিং করেছিল বাংলাদেশ।
সেই ম্যাচটি জিতলেও উইনিং কম্বিনেশন ধরে রাখেনি টাইগাররা। অভিষেক হওয়া ইয়াসির আলি রাব্বিকে বাদ দিয়ে মিডল অর্ডারে ফেরানো হয়েছে মুশফিককে। এটি তার ক্যারিয়ারের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বের ১১তম ও বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সেঞ্চুরি করলেন মুশফিক।
২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচটি ছিল মুশফিকের ক্যারিয়ারের ৯৯তম টি-টোয়েন্টি। সেই আসরে হতশ্রী ব্যাটিংয়ের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম তথা বাদ দেওয়া হয়েছিল মুশফিককে।
চলতি আফগানিস্তান সিরিজে দলে ফিরলেও আঙুলের চোটে খেলতে পারেননি প্রথম ম্যাচ। এখন পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে ৯০ ইনিংস ব্যাট করে ছয় ফিফটিতে মাত্র ১৯.৭৯ গড়ে ১৪৬৫ রান করেছেন মুশফিক। তার ক্যারিয়ার স্ট্রাইকরেট ১১৫.৩৫।
আজকের ম্যাচে আফগানিস্তান একাদশে এসেছে জোড়া পরিবর্তন। ইনজুরির কারণে খেলতে পারছেন না রহস্য স্পিনার মুজিব উর রহমান। বাদ দেওয়া হয়েছে তরুণ লেগস্পিনার কাইস আহমেদকে। এ দুজনের জায়গায় দলে এসেছেন উসমান গনি ও শরাফউদ্দিন আশরাফ।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শেখ মেহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, ফজলহক ফারুকি, উসমান গনি ও দারউইশ রাসুলি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?