জাদেজার ১৭৫ রানের অপরাজিত দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে ভারতে ইনিংস ঘোষণা
এর আগে তার ক্যারিয়ারসেরা ইনিংসটি ছিল ১০০ রানের। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাজকোটে সাত নম্বরে নেমেই হার না মানা সেঞ্চুরি করেছিলেন জাদেজা।
এবার সেই ইনিংসকে শুধু ছাড়িয়েই গেলেন না, সুযোগ ছিল ডাবল সেঞ্চুরি করারও। কিন্তু মোহালি টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির সময়ই ইনিংস ঘোষণা করে দিলেন অধিনায়ক রোহিত শর্মা। ৮ উইকেটে ভারত করে ৫৭৪ রান।
দিনের শেষ সেশনে শ্রীলঙ্কার কয়েকটা উইকেট তুলে নেওয়ার জন্যই রোহিতের এমন সিদ্ধান্ত, বোঝাই যাচ্ছে। দলের স্বার্থে জাদেজার স্বপ্নপূরণটা হলো না আর কি!
২২৮ বল মোকাবেলায় ১৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় জাদেজা অপরাজিত থাকেন ১৭৫ রানে। মূলত তার অসাধারণ ব্যাটিংয়েই পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
৩৩২ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ১৩০ রান যোগ করেন এই অলরাউন্ডার। অশ্বিন আউট হন ৬১ করে।
শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো আর লাসিথ এম্বুলদেনিয়া।
জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ১৮ রান তুলেছে শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ১০ আর লাহিরু থিরিমান্নে ৮ রানে অপরাজিত আছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন