অ্যাওয়ে সিরিজে আমাদের এখন সিরিয়াসলি নেবে : মুমিনুল
বাংলাদেশ ২০২২ সাল শুরু করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অবিস্মরণীয় জয় তুলে নেয় মুমিনুলের দল। দ্বিতীয় ম্যাচ হারলেও ড্র করে সিরিজ।
মুমিনুল মনে করেন, দক্ষিণ আফ্রিকা সফরের আগে আত্মবিশ্বাস বাড়াবে সেই জয়। তার ভাষায়, ‘এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। কারণ একটা বড় দলের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ জেতা বড় ব্যাপার। তবে আমাদের অতীত নিয়েও বেশি ভাবনার প্রয়োজন নেই।’
তবে মুমিনুলের চাওয়া, অতীতের সাফল্য নিয়ে বেশি না ভেবে সামনের ম্যাচগুলোতেই যেন পূর্ণ মনোযোগ থাকে। তিনি বলেন, ‘আমাদের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ভাবতে হবে। যেহেতু আমাদের নিয়ে মানুষের প্রত্যাশাও বেড়েছে, তাই আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে কেমন করি সেটা গুরুত্বপূর্ণ।’
টেস্টেও বাংলাদেশকে এখন ‘সিরিয়াসলি’ নেবে বিদেশি দলগুলো, মনে করেন মুমিনুল। ফাইল ছবিদেশের বাইরে টেস্টে বাংলাদেশের খুব বেশি সাফল্য নেই। অ্যাওয়ে সিরিজে স্বাগতিক দলগুলো তাই হেসেখেলেই হারাতে পারত বাংলাদেশকে। মুমিনুল মনে করেন, মাউন্ট মঙ্গানুই টেস্টের জয় বাড়াবে বাংলাদেশের গুরুত্ব।
তিনি বলেন, ‘অন্যান্য দলগুলো আমাদের আগে যেভাবে দেখত, এখন নিশ্চয়ই সেভাবে দেখবে না। দলগুলো এখন আমাদের আরও সিরিয়াসলি নেবে। সেদিক থেকে চ্যালেঞ্জও থাকবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?