ব্যাটে বলে দাপোট দেখাচ্ছে ভারত
আগের দিন ৪৫ রানে অপরাজিত ছিলেন জাদেজা। আরেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ছিলেন ১০ রানে। এদিনের শুরু থেকে দুজনেই ছিলেন দারুণ সাবলীল। দিনের শুরুতেই হাফ সেঞ্চুরি তুলে নেন জাদেজা।
অশ্বিনও তুলে নেন হাফ সেঞ্চুরি। দুজনের ১৩০ রানের জুটি ভাঙেন সুরাঙ্গা লাকমল। দেখেশুনে খেলে সেঞ্চুরি তুলে নেন জাদেজা। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পর আরও আগ্রাসী হয়ে ওঠেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
এভাবে খেলতে খেলতে দেড়শ রানও পার করে ফেলেন তিনি। সম্ভবত ডাবল সেঞ্চুরিও হাঁকাতে পারতেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু রোহিত শর্মা ইনিংস ঘোষণা করায় ১৭৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় জাদেজাকে।
৩৪ বলে ২০ রান করে তাকে উপযুক্ত সঙ্গ দেন পেসার মোহাম্মদ শামি। জাদেজার ইনিংসটি ছিল ২২৮ বলে, ১৭টি চার ও তিনটি ছক্কার সহযোগে। লঙ্কানদের হিয়ে দুটি করে উইকেট নেন লাকমল, বিশ্ব ফারনান্দো ও লাসিথ এমবুলদেনিয়া।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৮ রানে অধিনায়ক লাহিরু থিরিমান্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৭ রানে থিরিমান্নে ফেরার একটু পর ফিরে যান দিমুথ করুণারত্নেও। তাকে ১৭ রানে বোল্ড করেন অশ্বিন। এরপর অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ২২ রানে এবং ধনাঞ্জয়া সিলভা সাজঘরে ফিরেছেন মাত্র ১ রান করে। দিনশেষে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে লঙ্কানরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল