জিমি সিডন্সের পরামর্শে নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-২০তে ক্যাচ মিসের রেশ কাটতে না কাটতেই জানা গেল, নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়ান শেন টিমোথি ম্যাকডারমটকে জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ পদে নিয়োগ দিয়েছে বিসিবি।
আগামী ৭ মার্চ থেকে তার চুক্তির মেয়াদ শুরু হবে। শনিবার রাতে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৩ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। জানা গেছে, ব্যাটিং কোচ জেমি সিডন্সের সুপারিশে ৪১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানকে নিয়োগ দেওয়া হয়েছে।
সর্বশেষ ম্যাকডারমট কাজ করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে। এর আগে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকডারমট।
এছাড়া, বিসিবি একাডেমি ও এইচপির হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে এ অস্ট্রেলিয়ানের। ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার একদিন আগেই, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল