ব্রেকিং নিউজ: ইসলাম ধর্ম গ্রহণ করলেন ডাচ ফুটবলার
এবার এই তালিকায় যুক্ত হলেন সাবেক কিংবদন্তি ডাচ ফুটবলার ক্ল্যারেন্স সিডর্ফ। তিনি ধর্মান্তরিত হয়ে গ্রহণ করলেন শান্তির ধর্ম ইসলাম।
নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে নিজের ধর্ম পরিবর্তনের ঘটনা বিশ্বকে জানান সিডর্ফ। তিনি লিখেন, আমার মুসলিম পরিবারে যোগ দেয়া উপলক্ষে সকল সুন্দর বার্তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি খুবই আনন্দিত বিশ্বজুড়ে থাকা আমার ভাই ও বোনদের সঙ্গে যোগ দিতে পেরে।
মূলত নিজের স্ত্রী সোফিয়া মাকরামাতির অনুপ্রেরণাতেই ইসলামের ছত্রছায়ায় আগমন চ্যাম্পিয়ন্স লিগে দারুণ রেকর্ডের মালিক এই সাবেক ফুটবলারের। নিজের পোস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি সিডর্ফ। স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমার আদরের সোফিয়াকেও ধন্যবাদ যে আমাকে ইসলামের প্রকৃত অর্থ শিখিয়েছে।
তবে ধর্ম বদলালেও নিজের পৈতৃক নামে কোন পরিবর্তন আনবেন না বলে জানিয়েছেন সিডর্ফ। এবিষয়ে তিনি বলেন, আমি আমার নাম পরিবর্তন করিনি। আমার মা-বাবার দেয়া নামই রাখছি। আমি বিশ্বের সবাইকে আমার ভালবাসা জানাচ্ছি।
নিজের ক্যারিয়ারে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন সাবেক এই ফুটবলার। একটি লা লিগা ট্রফি ও দুইটি সিরি-আ ট্রফিও পুরেছেন ঝুলিতে। খেলোয়াড়ি জীবন শেষে আত্মপ্রকাশ করেছেন কোচ হিসেবে। ২০১৪ সালে দায়িত্ব পালন করেছেন এসি মিলানের ম্যানেজার পদে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল