আইপিএলের সূচি ঘোষণা, দেখেনিন মুস্তাফিজের দলের প্রত্যেকটি ম্যাচের সময়সূচি
২৬ মার্চ শুরু হওয়া আইপিএলের দ্বিতীয় দিনে মাঠে নামবে দিল্লী ক্যাপিটালস। আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে দিল্লীর প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ২ এপ্রিল দ্বিতীয় ম্যাচে দিল্লীর প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। ৭ এপ্রিল আরেক নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবেন মুস্তাফিজরা।
১০ এপ্রিল মুস্তাফিজরা খেলবেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ১৬ এপ্রিল তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০ ও ২২ এপ্রিল দিল্লীর মোকাবেলা করবে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস।
২৮ এপ্রিল আবারও কলকাতার মুখোমুখি হবেন মুস্তাফিজরা। এছাড়া ১ মে লক্ষৌ, ৫ মে দিল্লী, ৮ মে চেন্নাই ও ১১ মে মুস্তাফিজের সাবেক দল রাজস্থানের বিপক্ষে খেলবে দিল্লী। ১৬ মে পাঞ্জাবের বিপক্ষে খেলার পর ২১ মে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ পর্ব শেষ করবে দলটি।
এবারের আইপিএলে মুস্তাফিজই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নিচ্ছেন। দিল্লী যে বিদেশিদের দলে নিয়েছে তাদের প্রায় প্রত্যেকেই বড় তারকা। মুস্তাফিজুর রহমান ছাড়াও আছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, লুঙ্গি এনগিডি, টিম সেইফার্ট ও রভম্যান পাওয়েল। আগে থেকেই দলে আছেন অ্যানরিখ নরকিয়া। একাদশে অবশ্য ৪ জনের বেশি বিদেশি ক্রিকেটারকে রাখার সুযোগ নেই।
বিদেশিদের পাশাপাশি দেশি অর্থাৎ ভারতীয় ক্রিকেটারদের দলভুক্ত করার ক্ষেত্রেও বেশ মুন্সিয়ানা দেখিয়েছে দিল্লী। আগেই রিটেইন করে রাখা হয়েছিল রিশভ পান্ট, পৃথ্বী শো ও অক্ষর পেটেলকে। তাদের সাথে যোগ দিয়েছেন কমলেশ নাগরকোটি, চেতন সাকারিয়া, রিপাল প্যাটেল, যশ ধুল, ভিকি ওস্তাল, মানদীপ সিং, শার্দূল ঠাকুর, কেএস ভারত, কূলদীপ যাদব, সরফরাজ খান, প্রবীণ দুবে, অশ্বিন হেব্বার, ললিত যাদব ও খলিল আহমেদ।
একনজরে আইপিএলে মুস্তাফিজদের খেলার সূচি
|
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল