শচীন-মিয়াদাঁদের রেকর্ডে ভাগ বসালেন ভারতের নারী দলের ব্যাটার মিথালি
মাউন্ট ম্যাঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেই ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে পা রাখেন মিথালি। নারী বিশ্বকাপ ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড করেন ভারতীয় অধিনায়ক।
প্রায় ২৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২০০০, ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ ও ২০২২- এই ছয়টি বিশ্বকাপ খেললেন ভারতীয় নারী ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক। মিথালির আগে এমন কৃতিত্ব আছে দুজন পুরুষ ক্রিকেটারের। তারা হলেন ভারতের শচিন টেন্ডুলকার ও পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ। যাদের প্রত্যেকের কেবিনেটে আছে একটি করে বিশ্বকাপ শিরোপা।
মাস্টার ব্লাস্টার শচিন বিশ্বকাপের মঞ্চে প্রথম পা রাখেন ১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় পঞ্চম বিশ্বকাপ দিয়ে। এরপর ১৯৯৬ থেকে ২০১১- টানা পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। ৪৫ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে ৫৬.৯৫ গড়ে ২২৭৮ রান করেছেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রান।
অন্যদিকে 'বড়ে মিয়া' খ্যাত মিঁয়াদাদ খেলেছেন ১৯৭৫ থেকে ১৯৯৬- ক্রিকেট বিশ্বকাপের প্রথম ছয় আসর। যেখানে ৩৩ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৪৩.৩২ গড়ে কিংবদন্তি পাকিস্তানি ব্যাটারের সংগ্রহ ১০৮৩ রান।
রোববারের ম্যাচের ৯ রানসহ বিশ্বকাপে সবমিলিয়ে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৫২.১৮ গড়ে মিথালির সংগ্রহ ১১৪৮ রান। নারী বিশ্বকাপে এখন পর্যন্ত ২টি সেঞ্চুরি ও ৯টি ফিফটি করেছেন ভারতীয় অধিনায়ক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল