টানা চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলে চমক দেখালো বার্সেলোনা
রোববার রাতে এলচের মাঠে খেলতে গিয়ে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়লেও, ফেররান তোরেস ও মেমফিস ডিপাইয়ের গোলে জয় পেতে সমস্যা হয়নি কাতালান ক্লাবটির।
প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়েও আধিপত্য বজায় রেখেছিল বার্সা। পুরো ম্যাচে গোলের জন্য ২০টি শট করে তারা। যার মধ্যে ৯টিই ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে ১৩ শটের ৩টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল এলচে।
তবে ম্যাচের প্রথম গোলটি করে স্বাগতিক এলচেই। প্রথমার্ধের বিরতির ঠিক আগে দলকে এগিয়ে দেন এলচের স্প্যানিশ মিডফিল্ডার ফিদেল চাভেস। ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে মার্ক টের স্টেগানকে পরাস্ত করেন তিনি।
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬০ মিনিটে গিয়ে স্কোরলাইনে সমতা আনেন বদলি হিসেবে নামা তরুণ ফরোয়ার্ড ফেররান তোরেস। ওসুমানে দেম্বেলের ক্রস থেকে বল পেয়ে ডি-বক্সে এগিয়ে দিয়েছিলেন জর্দি আলবা। সেখানে পা ছুঁইয়ে স্কোর শিটে নাম তোলেন ফেররান।
এরপর জয়সূচক গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮৪ মিনিট পর্যন্ত। ডি-বক্সের মধ্যে হ্যান্ড বল করেন এলচের ডিফেন্ডার এন্তোনিও বারগান। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সহজ সুযোগ পেয়ে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি জয় নিশ্চিত করেন মেমফিস।
এ জয়ের ফলে ২৬ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে এলচে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল