ওয়ার্নের মৃত্যুর আসল রহস্য, জানা গেল ময়নাতদন্তের রিপোর্ট
থাই ডেপুটি ন্যাশনাল পুলিশের মুখপাত্র কিসানা পাথানাচরন এক বিবৃতিতে বলেছেন, ‘আজকে তদন্তকারীরা ময়নাতদন্ত রিপোর্ট পেয়েছেন। যেখানে চিকিৎসকদের মতামত হলো, মৃত্যুর কারণ ছিল স্বাভাবিক। তদন্তকারী এই রিপোর্টের সারসংক্ষেপ দাঁড় করাবেন।’
এদিকে রয়্যাল থাই পুলিশের পরামর্শক লেফট্যান্যান্ট সুরাচাত হাকপার্ন সোমবার সংবাদমাধ্যমে জানিয়েছেন, এর আগেও ২০১৭ থেকে তিনবার থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ভ্রমণ করেছেন। গত সপ্তাহে তিন মাসের ছুটির শুরুতে চতুর্থবারের মতো থাইল্যান্ড গিয়েছিলেন ওয়ার্ন।
আনুষ্ঠানিক তদন্তের পর হাকপার্ন জানিয়েছেন, ওয়ার্নের ঘরে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এমনকি হাতাহাতি বা কোনো জিনিস চুরি যাওয়ারও আলামত পাওয়া যায়নি।
সোমবার রাতে সড়কপথে ব্যাংককে নিয়ে যাওয়া হবে ওয়ার্নের মরদেহ। সেখান থেকে মঙ্গলবার নেওয়া হবে অস্ট্রেলিয়ায়।
উল্লেখ্য, গত শুক্রবার কো সামুই দ্বীপের একটি প্রাইভেট ভিলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়ার্ন। তার ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পেলে প্রায় ২০ মিনিট ধরে সিপিআর দেন বন্ধুরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল