আইপিএল ও বাংলাদেশ সিরিজ নিয়ে দ্বিধাদন্দে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা
আগামী ১৮ মার্চ থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। যা শেষ হবে ১২ এপ্রিল। এ দুই সিরিজ শেষ করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আইপিএলে যোগ দিতে হয়ে যাবে ১৬ এপ্রিল। ফলে খেলতে পারবেন না বেশ কিছু ম্যাচ।
তাই আইপিএলের আসন্ন মৌসুমের জন্য এ বিষয়ে ক্রিকেটারদের স্বাধীনতা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আইপিএল খেলবেন নাকি বাংলাদেশ সিরিজ খেলবেন- সে বিষয়ে ক্রিকেটাররাই নেবেন সিদ্ধান্ত। যেকোনো সিদ্ধান্তই মেনে নেবে ক্রিকেট বোর্ড।
তাই আগেভাগেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছিল আইপিএল কর্তৃপক্ষ, তারা যেন তারকা ক্রিকেটারদেরকে আইপিএল শুরুর আগেই ছেড়ে দেয়। সেই অনুযায়ী, জাতীয় দল নাকি আইপিএল- এই প্রশ্নের উত্তর খেলোয়াড়দেরই নিতে বলছে দক্ষিণ আফ্রিকান বোর্ড।
এবারের আইপিএলে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ১১ জন খেলোয়াড়। যেখানে আছেন টেস্ট দলের ৬ নিয়মিত সদস্য এবং ওয়ানডে দলের তিনজন। ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাবে ২৩ মার্চ। তাই ওয়ানডে ক্রিকেটারদের আইপিএল খেলতে সমস্যা হবে না।
কিন্তু টেস্ট দলে থাকা কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টজে, ডোয়াইন প্রিটোরিয়াস, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেনদেরই হবে মূল সমস্যা। তাদেরই সিদ্ধান্ত নিতে হবে, জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজ খেলবেন নাকি কোটি টাকার আইপিএলে।
আর এই অবস্থাকে টেস্ট দলের অধিনায়ক ডিন এলগার উল্লেখ করছেন লিটমাস টেস্ট হিসেবে।পাশাপাশি এটিও মনে করিয়ে দিয়েছেন, জাতীয় দলে খেলার কারণেই আইপিএলে দলে পেয়েছেন তারা, আইপিএল খেলে জাতীয় দলে আসেননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল