অবিশ্বাস্য সত্য: মাটন রোলের লোভে নিজের প্রাণ হারাতে বসেছিলেন কোহলি
বরং দিল্লির ছেলে হিসেবে খানাপিনার প্রতি বিশেষ আগ্রহই ছিল কোহলির। তখন দৈহিক গড়নও ছিল অধিক স্বাস্থ্যসমৃদ্ধ। যে কারণে সতীর্থ খেলোয়াড় ‘চিকু’ ডাকনাম দিয়ে দেয় কোহলিকে। পরে ধীরে ধীরে নিজের খাওয়াদাওয়ার ওপর নিয়ন্ত্রণ এনে ফিটনেসে মনোযোগী হন তিনি।
তবে এর আগে বয়সভিত্তিক ক্রিকেটে থাকতে এই খাবারের প্রতি আকর্ষণের কারণে নিজের জীবনই ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন তরুণ বয়সের কোহলি। যা প্রায় দেড় দশক পর জানালেন কোহলির একসময়কার সতীর্থ ও রুমমেট প্রদীপ সাংওয়ান।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে নিজের কলামে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে করা দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনা উল্লেখ করে সাংওয়ান লিখেছেন, ‘জুনিয়র ক্রিকেটে প্রায় ৭-৮ বছর পর আমরা রুমমেট ছিল। ও সবসময় খেতে ভালোবাসতো, বিশেষ করে স্ট্রিট ফুড। কোরমা রোল, চিকেন রোল ওর পছন্দের ছিল।’
সেই ভোজনরসিকতা থেকেই একবার মাটন রোল খেতে গিয়ে বিপদে পড়ে গিয়েছিলেন তারা। সাংওয়ান লিখেছেন, ‘আমরা তখন ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ছিলাম। কেউ একজন আমাদের জানালো যে একটি জায়গায় ভালো মাটন রোল পাওয়া যায়। তবে জায়গাটি খুব একটা নিরাপদ নয়।’
নিরাপত্তা শঙ্কার কথা শুনেও দমে যাননি কোহলি। বরং দ্বিগুণ উৎসাহ নিয়ে রওনা সেখানের যাওয়ার জন্য, ‘আমাদের গাড়িচালকও বলছিল যে সেখানের খাবার খুবই মজা কিন্তু জায়গাটি নিরাপদ নয়। কিছুদিন আগেই নাকি সেখানে একজনের হাত কেটে ফেলা হয়েছিল।’
‘এ কথা শুনে আমি ভয় পেয়ে যাই। কিন্তু কোহলি বলে, আরেহ এগুলো বিষয় না। চল যাই। আমাকেও সঙ্গে নিয়ে যাই। আমরা সেখানে খেলাম। এরপরই অচেনা কয়েকজন আমাদের ধাওয়া শুরু করলো। আমরা কোনোমতে গাড়িতে উঠে একদম হোটেলে ফেরার পর থেমেছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল