দক্ষিণ আফ্রিকা ফেভারিট, বাংলাদেশ আন্ডারডগ: ডমিঙ্গো
বাংলাদেশের অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডমিঙ্গো জানিয়েছেন, এর আগে প্রতিবারই বাংলাদেশ আন্ডারডগ হিসেবে দক্ষিণ আফ্রিকায় খেলতে এসেছে। যদিও এবার ওয়ানডে দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী এই প্রোটিয়া কোচ।
ডমিঙ্গো বলেন, 'আমার মনে হয় না আমরা এখানে ফেবারিট, দক্ষিণ আফ্রিকায় এসে! এর আগে কখনো এখানে ম্যাচ না জেতা আমরা আন্ডারডগ হিসাবেই এসেছি। তবে আমরা আমাদের ওয়ানডে দল নিয়ে আশাবাদী। আমরা লম্বা সময় ধরে ওয়ানডেতে ভালো খেলছি। দলের সবাই তাদের ভূমিকা সম্পর্কে জানে। আমরা নিশ্চিতভাবেই এক প্রতিদ্বন্দ্বীতাপুর্ণ সিরিজ আশা করছি, তবে দক্ষিণ আফ্রিকা ফেবারিট। তারা নিজেদের মাটিতে খেলছে, বেশ ভালো দল। তাদের মাটিতে তাদের হারানো বেশ কঠিন।'
সিরিজ শুরুর আগেই নিজেদের আন্ডারডগ মেনে নিয়েছেন টাইগারদের কোচ। কাগজে কলমে হয়তো তাই। তবে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশ দলের অবস্থান এখন শীর্ষে। এ ছাড়া ওয়ানডেতে টাইগারদের ধারাবাহিক পারফরম্যান্স ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছে।
ডমিঙ্গোর বিশ্বাস বাংলাদেশ নিজেদের দিনে যেকোনো দলকেই হারাতে পারে। সেই সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই তার। তাই তার দলের চেষ্টা থাকবে নিজেদের সেরাটা দিয়ে প্রোটিয়াদের মাটিতে নিজেদের ইতিহাস বদলানোর।
ডমিঙ্গোর ভাষ্য, 'আমরা আন্ডারডগ, তবে আমরা কম্পিটিটিভ খেলা খেলবো নিশ্চিতভাবেই। আমরা নিজেদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী। আমরা আমাদের দিনে যেকোন দলকে হারাতে পারি। আমরা চেষ্টা করব এমন কিছু করতে যেটা বাংলাদেশের অন্য কোন দল এখানে এসে করতে পারেনি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- ৪-২-৪ ফরমেশনে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন