বাংলাদেশকে ভারতের সাথে তুলনা করলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা
সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টি ও সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স বিবর্ণ হলেও ওয়ানডের চিত্র একেবারে ভিন্ন। সময়ের সঙ্গে সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের উন্নতির ছাপ রেখেছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৪ ওয়ানডে খেলা বাংলাদেশ এখন পর্যন্ত জয় না পেলেও সর্বশেষ ৬ দেখায় সমানে সমানে লড়াই করেছে টাইগাররা। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত খেলা ৬ ওয়ানডের তিনটিতে বাংলাদেশ আর তিনটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
ঘরের মাঠে দুটি এবং সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপে একটি জয় পেয়েছে বাংলাদেশ। অপর দিকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের তিনটিতেই জয় পেয়েছে প্রোটিয়ারা। ঘরের মাঠে বাংলাদেশের চেয়ে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও তামিম ইকবালের দলকে হালকাভাবে নিতে নারাজ প্রোটিয়া অধিনায়ক।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক বাভুমা বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা তাদের হালকাভাবে নেবো না। আমরা যখন মাঠে নামবো তখন নিশ্চিত কোনো প্রত্যাশা নিয়ে মাঠে নামবো না। আমরা জানি আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে যেটা ভারতের সঙ্গে আমরা করেছি।’
‘আমরা সিরিজের সঙ্গে ফলাফল পক্ষে আনার চেষ্টা করবো। ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য একটা মানদণ্ড দাঁড় করা দরকার। প্রতিটি খেলায় আরও ভালো করার জন্য নিজেদেরকে চ্যালেঞ্জ করতে হবে। আমরা নিশ্চিতভাবেই এমনটা ভাবছি না যে বাংলাদেশকে হালকাভাবে নেবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল