মাঠে ফিরে প্রথম ওভারেই উইকেট, মাশরাফির ৪২২
সাভারের বিকেএসপিতে ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লেজেন্ডস অব রূপগঞ্জ। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১ উইকেট হারিয়ে ফেলেছে শেখ জামাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে শেখ জামালের সংগ্রহ ১ উইকেটে ১৪ রান। সাজঘরে ফিরেছেন সৈকত আলি। ব্যাটিং করছেন সাইফ হাসান ও অধিনায়ক ইমরুল কায়েস।
রুপগঞ্জের হয়ে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই বল হাতে তুলে নেন মাশরাফি। ওভারের তৃতীয় বলে অল্পের জন্য কট বিহাইন্ড থেকে বেঁচে যান সৈকত। উইকেটরক্ষক আব্বাস মুসা গ্লাভসবন্দী করতে পারেননি ক্যাচ, হয়ে যায় বাউন্ডারি।
তবে পরের বলেই আঘাত হানেন মাশরাফি। তার হালকা সুইং করে ভেতরে ঢোকা ডেলিভারিতে লাইন মিস করেন সৈকত। বল গিয়ে লাগে প্যাডে, লেগ বিফোরের সিদ্ধান্ত জানাতে একদমই সময় নেননি আম্পায়ার।
লিস্ট এ ক্যারিয়ারে মাশরাফির এটি ৪২২তম উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন