তরুণদের পাশাপাশি প্রতিষ্ঠিতদের নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন বিসিবি বস পাপন
কিন্তু সেখানে ঘটেছে ভাগ্য বিপর্যয়। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বাড়তি বাউন্সে কুপোকাৎ তামিমের দল। ৩৮ রানের জয়ের পর ৭ উইকেটের পরাজয়ে সিরিজে ফিরে এসেছে সমতা। তবে তামিম বাহিনীর সিরিজ বিজয়ের স্বপ্ন ভেঙে পড়েনি। এখনো সিরিজ জেতার সম্ভাবনা ও সুযোগ দুই’ই আছে।
আশার কথা, যে সেঞ্চুরিয়নে প্রথম দিন ৩১৪ করে জিতেছিল বাংলাদেশ, বুধবার সেই মাঠেই আবার খেলা এবং দিনের আলোর বদলে আবারো দিবারাত্রির ম্যাচ।
তবে কি ঘুরে-ফিরে সেই সেঞ্চুরিয়নে শেষ ম্যাচ জিতে ইতিহাস গড়বে তামিমের দল? ভক্ত ও সমর্থকরা আশার প্রহর গুনছেন এবং তাদের মত আশাবাদী নাজমুল হাসান পাপনও।
বিসিবি সভাপতির আশা, ব্যাটসম্যানরা ভাল করলে জেতার সম্ভাবনা আছে বাংলাদেশের। সিনিয়র, প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ পারফরমারদের পাশাপাশি এখন তরুণরা ভাল খেলছেন। নিচের দিকেও কেউ কেউ রান করছেন। সেটা একটা প্লাস পয়েন্ট।
ওয়ান্ডরার্সে ঠিক সেরকম অবস্থার উদ্রেক ঘটেছিল। ৩৪ রানে ৫ ফ্রন্টলাইনার (তামিম, লিটন, সাকিব, মুশফিক ও ইয়াসির আলী রাব্বি) আউট হওয়ার পরও আফিফ হোসেন ধ্রুব আর মিরাজ দাঁতে-দাঁত চেপে লড়াই করে দলকে ১৯৪ পর্যন্ত নিয়ে গেছেন। অর্থাৎ শেষ ৪ উইকেটে যোগ হয়েছে ১৬০ রান।
ব্যাটিং গভীরতা বৃদ্ধির পাশাপাশি দৈর্ঘ্য বড় হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সেটা দেখে সন্তুষ্ট। তার কাছে এটাও একরকম সন্তুষ্টি। পাপন বলে ওঠেন, আগে দেখা যেত প্রথম তিন চারজন চলে গেলে রান করা কঠিন হত; কিন্তু এখন দেখা যাচ্ছে লোয়ার অর্ডারেও কিছু রান করতে পারছি এবং কয়েকজন ভাল খেলছে।’
পাপনের অনুভব, তরুণরা বিপদে হাল ধরতে শিখলেও দলের সাফল্য নির্ভর করবে আসলে প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ ব্যাটারদের সাফল্যর ওপর। সে কারণেই মুখে এমন কথা, ‘তাই বলে ওই তরুণরা এখনি কেউ ভাল খেলোয়াড় হয়ে যায়নি। তবে তাদের কিন্তু পটেনশিয়ালিটি আছে। উপরের দিকে যারা খেলছে, তাদের বেশির ভাগই মানে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ লিটন সবাই পরীক্ষিত। সবার পটেনশিয়াল আছে এবং তাদের সাফল্যও প্রমাণিত। ওরা যদি রান করে তাহলে ভাল খেলা আশা করতেই পারি। আমরাা জানি ওরা পারে। ওরা সবাই দেশের সেরা ব্যাটসম্যান, তারা যদি কিছুটা রেজাল্ট পায়, তাহলে অবশ্যই জেতার সম্ভাবনা আছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল