দিল্লির একাদশে আসছে চমক ফিরছেন দলের দুই তারকা ক্রিকেটার
এবারের আসরে ইতোমধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছে দিল্লি। যেখানে এক ম্যাচে জয়ের বিপরীতে হারতে হয়েছে বাকি আরেক ম্যাচে। দুই ম্যাচেই নরকিয়ে, ডেভিড ওয়ার্নারদের অভাব বোধ করেছে দল। তাই আগামী ৭ এপ্রিল লক্ষ্মৌয়ের বিপক্ষে ম্যাচে তাদের দলে পেতে চান পন্টিং।
নরিকিয়ে ইতোমধ্যেই বল হাতে অনুশীলন করেছেন। নিজের শতভাগ দিয়েই বোলিং করতে পারছেন এই গতি তারকা। পন্টিংয়ের বিশ্বাস শীঘ্রই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা থেকে ম্যাচ খেলার অনুমতি পাবেন এই প্রোটিয়া পেসার।
দিল্লির প্রধান কোচ বলেন, 'আজ সকালে নরকিয়ে তার শতভাগ দিয়ে বোলিং করেছে। সে যদি ৪-৫ ওভারের স্পেলে শতভাগ দিয়ে বোলিং করতে পারে তাহলে আমি মনে করি সে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাছ থেকে খেলার অনুমতি পাবে এবং তার খেলা উচিত। আমাদের পরবর্তী ম্যাচের আগে আমরা বেশ কিছু দিন সময় পাবো তাই আশা করছি, আগামী ম্যাচে তাকে পাবো।'
এদিকে দিল্লির অন্য দুই বিদেশী তারকা ওয়ার্নার এবং মিচেল মার্শেরও এই আসরে মাঠে নামা হয়নি। মার্শ পাকিস্তান সিরিজ শেষে সরসরি ভারতে এসেছেন। তবে চোট থাকায় তার ম্যাচ খেলা নিয়ে শঙ্কা আছে। তবে আগামী ম্যাচে ওয়ার্নারকে পাওয়া নিয়ে আশাবাদী পন্টিং।
তিনি বলেন, 'আমার মনে হয়, ওয়ার্নার মুম্বাই এসে পৌঁছেছে। সে গতকাল সকালে চলে গেছে, তাই আজ রাতে আমরা যখন মুম্বাই ফিরে যাবো, তখন সে দলের সঙ্গে যোগ দিবে। মিচেল মার্শ কয়েক দিন ধরে মুম্বাইয়ে আছে, স্পষ্টতই তার কোয়ারেন্টাইন সম্পন্ন হয়েছে। আগামীকাল হয়তো সে কোয়ারেন্টাইনের বাইরে চলে আসবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live