৪র্থ দিনের খেলা শেষ,দেখেনিন সংক্ষিপ্ত স্কোর
দ্বিতীয় ওভারেই সাদমান ইসলাম অনিককে হারায় বাংলাদেশ। পঞ্চম ওভারে বিকেলটা আরও বিষাদের বানান কেশভ মহারেজ। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক মুমিনুল হক সৌরভকে ফেরান দক্ষিণ আফ্রিকান স্পিনার। আলোকস্বল্পতার কারণে ২০ ওভার আগে দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের স্কোর ১১/৩।
দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা করে দক্ষিণ আফ্রিকা। দুই ইনিংস মিলিয়ে তখন ৭৫ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। সেখান থেকে দক্ষিণ আফ্রিকার লিডটা ধীরে ধীরে বড় করতে বড় অবদান দলটির অধিনায়ক ডিন এলাগারের।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন এলগার। অপর প্রান্ত থেকে অবশ্য বড় ইনিংস কাউকে খেলতে দেননি বাংলাদেশি বোলাররা।
ডারবানের পিচে তৃতীয় দিন থেকেই স্পিন ধরছিল। আজ সেটার সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ইনিংসের শুরু থেকে বোলিং করে প্রোটিয়াদের চাপে রেখেছিলেন মিরাজ। কাঁধে ব্যাথা নিয়েও অপর প্রান্ত থেকে চেপে ধরার চেষ্টা করেছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।
এতে এক এলগার ছাড়া পঞ্চাশ পেরুতে পারেননি আর কেউই। এলকার তাসকিনের বলে ফেরার আগে ১০২ বল খেলে ৭টি চারের সাহায্যে ৬৪ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর রায়ান রিকেলটন (৩৯)।
বাংলাদেশের হয়ে ৪০ রান খরচায় তিন উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। মেহেদি হাসান মিরাজ ৮৫ রানে তিন উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ২৪ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। বাকি দুজন ফিরেছেন রান আউট হয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live