লজ্জাজনক ভাবে ম্যাচ হেরে যা বললেন অধিনায়ক মুমিনুল
অথচ প্রায় ১১০ ওভারে ২৭৪ রান করতে পারলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বাদ পেতো বাংলাদেশ দল। কিন্তু সেই পথে বড় ধাক্কা হয়ে আসে রোববার, ম্যাচের চতুর্থ দিন শেষের ৮ ওভারে ৩ উইকেটের পতন। ম্যাচ শেষে এটিকেই দুষেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশের লক্ষ্য ছিল আজকের শেষ সেশন পর্যন্ত ব্যাটিং- এই কথা জানিয়ে মুমিনুল বলেছেন, ‘বলের মেধাগুণ বিচার করে খেলতে চেষ্টা করছি। আমরা শেষ সেশন পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত গতকাল আমরা ৩ উইকেট হারিয়ে ফেলি, যা খুব গুরুত্বপূর্ণ ছিল।’
ম্যাচের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার মিলেই তুলে নিয়েছেন বাংলাদেশ দশটি উইকেট। কেশভ মহারাজ মাত্র ৩২ রানে নিয়েছেন ৭ উইকেট। যা বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড। স্পিনের বিপক্ষে ভালো খেলতে না পারায় দায় মেনে নিয়েছেন টাইগার অধিনায়ক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে মুমিনুল বলেছেন, ‘আমরা স্পিনের বিপক্ষে খেলে অভ্যস্ত। আমরা এটিও জানতাম যে ডারবানে তৃতীয়-চতুর্থ দিনের পর স্পিন ধরে। আমরা ব্যাট হাতে নিজেদের সামর্থ্য দেখাতে পারিনি। আমরা অনেক ল্যুজ শট খেলেছি। প্রথম ইনিংসে ভালোই ছিল।’
ব্যাটারদের ব্যর্থতায় হারলেও বাংলাদেশের বোলাররা দুই ইনিংসে দিয়েছেন নিজেদের সামর্থ্যের প্রমাণ। দারুণ বোলিং করে ২০ উইকেট তুলে নিয়েছেন এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, মেহেদি হাসান মিরাজরা। তাদের প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি মুমিনুল।
তিনি বলেন, ‘দুই ইনিংসেই বোলাররা ভালো বোলিং করেছি। গত কয়েক ম্যাচ ধরেই আমাদের পেস ডিপার্টমেন্ট দারুণ করছে। নিউজিল্যান্ডেও তারা অসাধারণ ছিল, এখানেও ওয়ানডে সিরিজেও।’
মুমিনুল আরও বলেন, ‘আমরা দ্বিতীয় ইনিংসে ৫০-৬০ রান বেশি দিয়ে ফেলেছি। আমাদের হাতে আরেকটি ম্যাচ আছে। আমাদের এখান থেকে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের সামনে আসা সুযোগগুলো কাজে লাগাতে হবে। নতুন ছেলেদের নিজেদের প্রতিভা দেখানোর ভালো একটি সুযোগ এটি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি