ওরে ব্যাটিং: আশরাফুলের ক্যারিয়ার সেরা ব্যাটিং, দেখেনিন আজ ১৬টি চার ও ১টি ছক্কায় যত রান করলেন
আজ (মঙ্গলবার) সপ্তম রাউন্ডে ব্যাট হাতে অনবদ্য এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক আশরাফুল। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে এই শতকটি লিস্টে এ ফরম্যাটে তার ক্যারিয়ার সেরা। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ১১০ বলে লিস্ট এ ফরম্যাটের নিজের ১১তম সেঞ্চুরির স্বাদ পান আশারাফুল।
পরে ১৪১ রানে অপরাজিত থাকেন তিনি। ১৩৯ বলের ইনিংসটি সাজান ১৬টি চার ও ১টি ছয়ের মারে। সঙ্গে মাইশুকুর রহমানের অর্ধশতক ও বিদেশি রিক্রুট লঙ্কান ক্রিকেটার হাসারাঙার ভাই চাতুরাঙ্গা ডি সিলভার ২৫ বলে ৫১ রানের ঝড়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩০৯ রানের বিশাল পুঁজি পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
ব্রাদার্সের হয়ে ওপেন করতে নেমে ৭৭ বলে অর্ধশতকের কোটা পূর্ণ করেন আশরাফুল। সেঞ্চুরি করতে রূপগঞ্জ টাইগার্স বোলারদের বিরুদ্ধে কিছুটা চড়াও হতে দেখা যায় তাঁকে। এবারের মৌসুমে তার প্রথম সেঞ্চুরিটি আসে ৩৯তম ওভারে।
নাসুম আহমেদের করা সেই ওভারটির প্রথম বলে এক রান নিয়ে এবারের মৌসুমের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন য়াশরাফুল। তিন অঙ্কের ম্যাজিন ফিগার স্পর্শ করেন ১১০ বলে। পরে ১৩৯ বলে ক্যারিয়ার সেরা ১৪১ রানে অপরাজিত থাকেন। আগে ১২৭ রান ছিল তার লিস্ট এ ফরম্যাটের সর্বোচ্চ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি