নিজের ক্রিকেট ক্যারিয়ার উল্টে পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলেন আশরাফুল
অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরির দেখা পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শেষ পর্যন্ত মোহাম্মদ আশরাফুলের ১৪১ রানে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করেছে ব্রাদার্স ইউনিয়ন। ঢাকা লীগের এবারের আসরে ব্যাট হাতে শুরুতে ভালো করতে পারছিলেন না আশরাফুল। সর্ব শেষ ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে ছিলেন তিনি।
তবে শেষপর্যন্ত জ্বলে উঠেছে ব্রাদার্সের অধিনায়ক। আজ সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি তুলে দিয়েছেন তিনি। টস জিতে ব্রাদার্স ইউনিয়নকে ব্যাটিংয়ে পাঠায় ডিপিএলে নতুন দল রূপগঞ্জ টাইগার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ব্রাদার্স ইউনিয়ন।
শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন ইমতিয়াজ। তবে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড গড়েন দুই ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল এবং মাইশুকুর। ধীরগতিতে হাফ সেঞ্চুরি তুলে নিলেও শেষ পর্যন্ত ১১০ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। মাইশুকুর ৬৮ রান করে আউট হন।
তবে সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মোহাম্মদ আশরাফুল। ১৩৯ বলে ১৬টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ১৪১ রান করে অপরাজিত থাকেন আশরাফুল। এটি তার লিস্ট-এ ক্রিকেট ক্যারিয়ারের সেরা ইনিংস। এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল ১২৭ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live