দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন তাসকিন আহমেদ
বর্তমান সময়ে দারুন ছন্দে রয়েছে বাংলাদেশ দলের ফাস্ট বোলাররা। মোস্তাফিজুর রহমানের সাথে পাল্লা দিয়ে পারফরম্যান্স করছেন তাসকিন এবং শরিফুল। বিশেষ করে বাংলাদেশ ওয়ানডে দলের এই তিনজন এখনো হয়ে উঠেছেন ভরসার প্রতীক।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তাসকিনের নামের পাশে উইকেট ছিল মাত্র ২টি। এবার ৩ ম্যাচে ৮ উইকেট আর শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। ইনজুরি আক্রান্ত হয়ে দেশে ফেরার আগে তাসকিন জানালেন নিজের নতুন লক্ষ্য।
দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আজ বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা বলেন, “সবারই লক্ষ্য আমরা যাতে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারি। এই স্বপ্ন নিয়ে আমরা দলগতভাবে পরিশ্রম করি। দলের সবাই অনেক মেহনত করে এখন। সবার পেশাদারিত্বও এখন অন্যরকম”।
গত দুই বছর ধরে অনেক পরিশ্রম করে আসছেন তাসকিন। তবে শুধু পরিশ্রমী নয়, কোচিং স্টাফদের সমর্থন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ফাস্ট বোলারদের সাহায্য করেছেন বলে জানিয়েছেন তাসকিন।
“তাছাড়া ফাস্ট বোলিং ইউনিটটা গত দুই বছর ধরে অনেক কষ্ট করছে। আমাদের কোচিং স্টাফের সবাই অনেক সমর্থন দেয়। সুজন স্যারও অনেক সাহায্য করে আমাদের মতো তরুণ পেসারদের। আমাদের ঐক্য যদি ঠিক থাকে, যদি উন্নতি চালিয়ে যেতে পারি এবং সবচেয়ে বড় কথা, সবাই যদি ফিট থাকি তাহলে ভালো কিছু একটা সম্ভব।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন