আইসিসি থেকে দারুন সুখবর পেলেন তাইজুল
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাইজুলের অবস্থান এখন ২২ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে রয়েছে।
তাইজুলের রেটিং পয়েন্ট এখন ৬৩৬। প্রোটিয়াদের বিপক্ষে ডারবান টেস্টে একাদশেই ছিলেন না তাইজুল। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে ফিরে প্রথম ইনিংসে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে তার শিকার ৩ উইকেট।
দারুণ বোলিংয়ের পর খালেদ আহমেদেরও দারুণ উন্নতি হয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টের দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে ২২ ধাপ এগিয়েছেন। এর ফলে সেরা একশোতে জায়গা করে নিয়েছেন তিনি। তার অবস্থান ৯৮তম স্থানে।
অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেনের। দুই ইনিংসে তিন উইকেট নেয়া মিরাজ তিন ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন। আর এবাদত ৬ ধাপ পিছিয়ে ৮৫তম স্থানে নেমে গেছেন। দারুণ উন্নতি হয়েছে বাংলাদেশকে ধসিয়ে দেয়া স্পিনার সাইমন হার্মার।
হার্মার দুই ইনিংসে তিনটি করে উইকেট নিয়ে ২৬ ধাপ এগিয়েছেন। তার অবস্থান এখন ৫৪ নম্বরে। আর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন কেশভ মহারাজ। তিনি বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৮৪ রানের ইনিংস খেলেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন