IPL: প্লে-অফ কলকাতা ও আহমেদাবাদে
আহমেদাবাদের ম্যাচগুলো এবার পেতে পারে ভিন্ন মাত্রা। কারণ এবার আহমেদাবাদের প্রতিনিধিত্ব করে অংশ নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দলটির যে ফর্ম, তাতে প্লে-অফ প্রায় নিশ্চিতই বলা চলে।
আইপিএলের প্লে-অফ শুরু হবে ২৪ মে। প্লে-অফের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। দ্বিতীয় ম্যাচের ভেন্যুও কলকাতা, যা অনুষ্ঠিত হবে ২৬ মে। প্লে-অফের বাকি একটি ম্যাচ হবে আহমেদাবাদে, যেখানে ২৯ মে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, এবারও আইপিএলের প্লে-অফের ফাঁকে হবে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ, যা খ্যাতি পেয়েছে নারী আইপিএল হিসেবে। লক্ষ্ণৌয়ের মাঠে ২৪ মে শুরু হয়ে এর পর্দা নামবে ২৮ মে। আইপিএলের লিগ পর্বের খেলা শেষ হবে ২২ মে। এরপর থেকে সব ম্যাচে থাকবে শতভাগ দর্শক।
ভারতীয় গণমাধ্যমকে সৌরভ বলেছেন, ‘লক্ষ্ণৌয়ের মাঠে ২৪-২৮ মে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ হবে। আইপিএলের নক আউট পর্ব হবে কলকাতা এবং লক্ষ্ণৌয়ে (আহমেদাবাদ)। ২২ মে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর বাকি সব ম্যাচে ১০০ শতাংশ দর্শক থাকবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন