আইপিএলের পয়েন্ট টেবিল উল্টে পাল্টে দিল মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস
জয়ের জন্য মুখিয়ে থাকা দুই দলই এদিন একাদশে একাধিক পরিবর্তন নিয়ে খেলতে নামে। দিল্লীর একাদশে ৪টি ও হায়দরাবাদের একাদশে ৩টি পরিবর্তন নিয়ে মাঠে গড়ায় ম্যাচ। ব্র্যাবোর্নে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ রানের পাহাড় দাঁড় করে দিল্লী।
সাবেক দলের বিপক্ষে ৯২ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। ৫৮ বল মোকাবেলায় গড়া তার ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা। এছাড়া ৩৫ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন ৩টি চার ও ৬টি ছক্কা হাঁকানো রভম্যান পাওয়েল।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে হায়দরাবাদ। তবে চাপ সামাল দেন নিকোলাস পুরান ও অ্যাইডেন মারক্রাম। মারক্রাম ২৫ বলে ৪২ রান করে বিদায় নিলেও অর্ধশতক তুলে নেন পুরান। তবে দলকে জেতাতে পারেননি। ৩৪ বলে ৬২ রান করে বিদায় নিতে হয় তাকে, তার আগে ২টি চার ও ৬টি ছক্কা হাঁকান।
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান দাঁড়ায় হায়দরাবাদের সংগ্রহ। দিল্লীর পক্ষে খলিল আহমেদ তিনটি ও শার্দূল ঠাকুর দুটি উইকেট শিকার করেন। মুস্তাফিজের বদলে সুযোগ পাওয়া অ্যানরিখ নরকিয়া ৩৫ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেন।
এই জয়ে হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসকে টপকে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে দিল্লী। ১০ ম্যাচ খেলে তিন দলেরই পয়েন্ট এখন ১০।

পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)
- নিষিদ্ধ আর্জেন্টিনার তারকা ফুটবলার এনজো