দলের গুরুত্বপূর্ণ কোচকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এমন দুর্দিনে হেরাথকে নিরাশ করেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় (জুন) তাকে ছুটি দিয়েছে বোর্ড। এই ব্যাপারে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে হেরাথ থাকছে না। সেই সময়ে সে তার পরিবারেকে সময় দেবে।'
ওয়েস্ট ইন্ডিজ সফরে হেরাথ না থাকলেও বিকল্প কোনো কোচ নিতে আগ্রহী বিসিবি। আপাতত এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন দেশীয় কোচ সোহেল ইসলাম। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জয়ী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ হিসেবে ছিলেন সোহেল।
গত বছরের (২০২১) জিম্বাবুয়ে সফর থেকে জাতীয় দলের স্পিন পরামর্শক কোচ হিসেবে আছেন হেরাথ। গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করে বিসিবি। পরবর্তীতে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ পযর্ন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করে বিসিবি।
ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজ খেলে জুন মাসে ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবে বাংলাদেশ দল। এই সফরটিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে লাল সবুজের দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন