ব্রেকিং নিউজ: চলতি মাস থেকেই বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান ও দেশটির প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ৫ লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া। প্রথম বছর দুই লাখ। তবে আমার কাছে মনে হচ্ছে তাদের যত কর্মীর চাহিদা, তাতে প্রথম বছরই পাঁচ লাখ লোক যাবে।
তিনি বলেন, ‘আমি মন্ত্রী হওয়ার পর ভেবেছিলাম মালয়েশিয়ার বাজারে কর্মী পাঠাতে পারব না। হয়তো ব্যর্থ হয়েই বাড়ি ফিরব। আজ একটি সমঝোতায় এসেছি। জুন মাসের মধ্যে কর্মী পাঠানো শুরু করব।’
আজ আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে। তারা বন্ধ সেক্টরগুলো খুলবে। বেতন ১৫০০ রিংগিত হবে। তাদের কর্মী তালিকা দেওয়া হবে, সেখান থেকে যাবে। তাদের সিলেকশন অনুযায়ী মেডিকেল হবে।
মন্ত্রী বলেন, কোনো সিন্ডিকেট নয়, আমরা তাদের দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠিয়েছি। এটি পছন্দ তাদের। তারা লোক নেবে তাদের পছন্দে।
খরচের বিষয়ে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার মন্ত্রী আমাদের বলেছেন যে, তারা জিরো খরচে লোক নিতে চেষ্টা করবেন। আশা করছি আগের যে হিসাব এক লাখ ৬০ হাজার টাকার যে কথা ছিল এবার তার চেয়ে কম হবে।
আসা-যাওয়ার টিকিট, মালয়েশিয়ায় কোভিড-১৯ পরীক্ষা, কোয়ারেন্টাইন, থাকা-খাওয়াসহ বিভিন্ন খরচ নিয়োগদাতা বহন করবে। বাংলাদেশের অংশে পাসপোর্ট, মেডিকেলসহ অন্যান্য খরচ কর্মীকে বহন করতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি