অবহাওয়া নিয়ে দু:সংবাদ দিল আবহাওয়া অফিস
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে নীলফামারীর সৈয়দপুরে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুরে ৯৬ মিলিমিটার। এ সময় নেত্রকোনায় ৫২, ময়মনসিংহে ৪০, ফরিদপুরে ৩৯, বরিশাল ও নওগাঁর বদলগাছীতে ৩৩, যশোরে ২২, চাঁদপুরে ১৩ এবং সাতক্ষীরায় ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
এছাড়াও ঢাকাসহ গোপালগঞ্জ, চট্টগামের সন্দ্বীপ, রাঙ্গামাটি, নোয়াখালীর হাতিয়া, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাটের মোংলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালী, পটুয়াখালী ও ভোলায়ও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ