বার্সেলোনায় মেসির অধ্যায় শেষ হয়ে যায়নি: বার্সা প্রেসিডেন্ট
তবে মেসি এখন ক্লাবে না থাকলেও, বার্সেলোনায় তার অধ্যায় শেষ হয়ে যায়নি বলে মনে করেন ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই ম্যাচের আগে মেসিকে নিয়েও কথা বলেছেন বার্সা প্রেসিডেন্ট।
ইএসপিএনকে লাপোর্তা বলেছেন, ‘মেসি বার্সার জন্য সব কিছু করেছে। সে ইতিহাসের সেরা হয়ে গেছে। তার তুলনা কেবল ইয়োহান ক্রুইফের সঙ্গেই হয়। যেমন আর্থিক পরিস্থিতিতে ক্লাবের দায়িত্বে এসেছিলাম, এমন কিছু একটা হতোই। তবে কোচ ও খেলোয়াড়দের চেয়ে ক্লাবের অবস্থান অনেক ওপরে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়ে যায়নি। আমার মতে, এটি আমাদের দায়িত্ব যাতে এ অধ্যায় সবসময় খোলা থাকে, আরও ভালো কিছু যেনো হয় এবং কখনও এ অধ্যায় বন্ধ না হয়। যেভাবে শেষ হয়েছে বলে মনে হচ্ছে, তার চেয়ে যেন ভালো হয়।’
মেসিকে ধরে রাখতে না পারায় এখনও দুঃখবোধ হয় লাপোর্তার। নিজেকে এখনও মেসির কাছে ঋণী মনে করেন বার্সা প্রেসিডেন্ট, ‘বার্সা সভাপতি হিসেবে আমার মনে হয় ক্লাবের যা প্রয়োজন ছিল, তাই আমি করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে ও একজন সভাপতি হিসেবে আমার মনে হয়, তার কাছে আমি ঋণী।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে