উইলিয়ামসন-কনওয়ে-বোল্টদের নিয়ে নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা
আসন্ন আগস্টে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে কিউইরা। এই ছয়টি ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। উইলিয়ামসন ফেরায় ভারপ্রাপ্ত অধিনায়কত্ব থেকে নিস্তার পেয়েছেন টম লাথাম।
আরব আমিরাতে অনুষ্ঠেয় শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম সাদা বলের সিরিজ খেলতে যাচ্ছেন উইলিয়ামসন ও কনওয়ে। আর বোল্ট, সাউদিরা শেষবার সাদা বলের ক্রিকেট খেলেছেন ভারতের মাটিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পরপরই।
দুই ভাগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছে নিউজিল্যান্ড দল। লম্বা সময় পর দলে ফেরা ক্রিকেটাররা উড়াল দেবেন দেশ থেকে। আর বাকিরা নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পর।
১০ আগস্ট কিংসটনে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজটি। ২০১৪ সালের পর এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে নিউজিল্যান্ড দল। এই সফরের ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে