রোনালদোকে চান না অ্যাটলেটিকোর সমর্থকরা, অনলাইনে প্রতিবাদের ঝড়
ক্যারিয়ারে এখন পর্যন্ত যেসব ক্লাবে আগে খেলেছেন, সেসব ক্লাব বাদ দিয়ে যেসব ক্লাব আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, সেসব ক্লাবের সঙ্গে রোনালদোর নাম জড়াচ্ছে বেশ জোরে-সোরেই।
ইংলিশ ক্লাব চেলসি থেকে শুরু করে জার্মান দল বায়ার্ন মিউনিখ, ফ্রান্সের পিএসজি কিংবা ইতালির নাপোলি, রোমা, পর্তুগালের স্পোর্তিং ক্লাব পর্তুগাল এমনকি বার্সেলোনার সঙ্গেও রোনালদোর নাম জড়িয়ে ছড়াচ্ছে গুঞ্জন।
অ্যাটলেটিকো মাদ্রিদই–বা বাদ থাকে কেন? রোনালদোকে নেওয়ার দৌড়ে অ্যাটলেটিকো যে বেশ ভালোভাবেই আছে, সেটা নির্ভরযোগ্য বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে।
আর এখানেই আপত্তি অ্যাটলেটিকো ভক্তদের। পর্তুগিজ এই তারকাকে কোনোভাবেই দলে চাইছেন না তাঁরা। ক্লাবের এই পদক্ষেপের বিরুদ্ধে এর মধ্যেই অনলাইনে পিটিশন করা শুরু করেছেন অ্যাটলেটিকোর ভক্ত-সমর্থকরা।
#ContraCR7 লিখে টুইটারে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে সমানে বিষোদ্গার করে যাচ্ছেন তাঁরা। যার বাংলা অর্থ দাঁড়ায়, রোনালদোর বিপক্ষে আমরা।
এই হ্যাশট্যাগেই একজন লিখেছেন, “এই খেলোয়াড় যদি অ্যাটলেটিকোতে আসে, তাহলে আমি ক্লাব সমর্থক হিসেবে নিবন্ধন বাতিল করব। ওর মতো খেলোয়াড়দের জায়গা আমাদের ক্লাব নয়।”
আরেকজন আবার আরেকটু সরেস। শুধু অ্যাটলেটিকো নয়, অন্য কোনো ক্লাব যেন রোনালদোকে সই না করায়, সেটা নিয়ে বেশ সরব তিনি, “এটা শুধু আতলেতিকো মাদ্রিদ বলে নয়, সব ক্লাবের সমর্থকদের উচিত রোনালদোকে ত্যাজ্য করা।”
অবশ্য রোনালদোকে নিয়ে অ্যাটলেটিকো ভক্তদের মনে ক্ষোভ থাকা স্বাভাবিক। গোটা ক্যারিয়ারে এই অ্যাটলেটিকো কম যন্ত্রণা দেননি রোনালদো। এই রোনালদো না থাকলে হয়তো অ্যাটলেটিকো কোচ হিসেবে দিয়েগো সিমিওনে আরও কয়েকটা শিরোপা জিততেন, পেতেন অধরা চ্যাম্পিয়নস লিগের স্বাদও।
ক্লাব ক্যারিয়ারে এই অ্যাটলেটিকো বিপক্ষেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রোনালদো (৩৫টি), ২৫ গোল করে তাদের ‘জ্বালিয়েছেন’ও সবচেয়ে বেশি।
শুধু তা–ই নয়, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো প্রতিবার সে দলের কাছে হেরেই বিদায় নিয়েছে, যে দলে রোনালদো খেলেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে