‘১৫-২০ রান করলে কোহলিকে কেউ বল করতে চায় না’
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মে। তিন বছর ধরে ভাটা পড়েছে কোহলির ব্যাটে। তবে কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ার এখনও ঈর্ষনীয়।
এখন পর্যন্ত ভারতের হয়ে ১০২ টেস্ট খেলা কোহলির রান ৮ হাজার ৭৪। যেখানে গড় পঞ্চাশ ছুঁইছুঁই ( ৪৯.৫৩)। সাদা পোশাকের ক্রিকেটে ২৭ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ২৮ হাফ সেঞ্চুরি। ২৬২ ওয়ানডে খেলা রান করেছেন ১২ হাজার ৩৪৪। ওয়ানডেতে কোহলির গড় চোখে পড়ার মতো।
৫৭.৮৭ গড়ে রান তোলা কোহলিল ৪৩ সেঞ্চুরির সঙ্গে পেয়েছেন ৬৪টি হাফ সেঞ্চুরি। এদিকে টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচ খেলে ৫০.১২ গড়ে ৩ হাজার ৩০৮ রান। সেঞ্চুরি না থাকলেও ৩০টি হাফ সেঞ্চুরি পেয়েছেন। কোহলির ওপর মানুষের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন চাহাল।
স্পোর্টস ইয়ারিকে দেয়া এক সাক্ষাৎকারে চাহাল বলেন, ‘টি-টোয়েন্টিতে তার পঞ্চাশের বেশি (৫০.১২)। সে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। সব ফরম্যাট মিলিয়ে তার ৭০টা সেঞ্চুরি আছে। আপনি শুধু সব ফরম্যাটে তার গড় দেখুন! সমস্যা হলো আমরা শুধুমাত্র তার সেঞ্চুরি সম্পর্কেই ভাবি। আমরা তার ৬০-৭০ রানের মূল্যবান ইনিংস সম্পর্কে কথা বলি না।’
‘ব্যাট হাতে কোহলির এমনই মাহাত্ম্য যে সে ১৫-২০ রান করে ফেলার পর বোলাররা বোলিং করতে দ্বিধা করে। যদি সে ক্রিজে থাকে এবং তার নামের পাশে ১৫-২০ রান থাকে, আমি আপনাকে বলছি যে কোনো বোলারই তাকে বল করতে চায় না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live