সোমবার ডোমিঙ্গোর ভাগ্য নির্ধারণ
এরই মধ্যে রাসেল ডোমিঙ্গোকে তার কোচিং কার্যক্রমে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে যাচ্ছেন না তিনি। অর্থ্যাৎ, টি-টোয়েন্টি থেকে তাকে আলাদা করে ফেলা হয়েছে। তার পরিবর্তে নতুন নিয়োগকৃত টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম হেড কোচ হিসেবে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করবেন।
এ নিয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজুন আজ (শনিবার) বলেছেনও যে, ‘টি-টোয়েন্টি নিয়ে রাসেল ডোমিঙ্গোর যে দর্শন, তার সঙ্গে বিসিবির দর্শনের মিল নেই।’ সুজনের এই কথার পর স্পষ্ট হয়ে গেছে যে, রাসেল ডোমিঙ্গোকে আর টি-টোয়েন্টি কোচিংয়ে দেখা যাবে না।
এদিকে, দলে রাসেল ডোমিঙ্গোর নিজের স্বাধীনতা নেই বলেও ক্ষোভ রয়েছে বলে জানা গেছে। তিনি নিজেও বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তবে ডোমিঙ্গোকে নিয়ে আলোচনা যখন কেন্দ্রীভূত, তখন জানা গেছে ২২ আগস্ট (সোমবার) রাসেল ডোমিঙ্গোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। ডোমিঙ্গোর সঙ্গেও হয়তো ওইদিন আলোচনা করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি আগেই জানিয়েছিলেন, তারা চেষ্টা করছেন কোচের দায়িত্ব ভাগ করে দিতে। রাসেল ডোমিঙ্গোকে বিসিবি চাচ্ছে টেস্ট এবং ওয়ানডে কোচ হিসেবে থাকুক। টি-টোয়েন্টিতে তারা অন্য কাউকে দায়িত্ব দিবেন।
সোমবার বিসিবির সঙ্গে কোচ রাসেল ডোমিঙ্গোর আলোচনার দিকেই এখন সবার চোখ। কী হবে সেই আলোচনায়? কোচ ডোমিঙ্গো বিসিবিকে কী সিদ্ধান্ত জানাবেন সেই আলোচনায়? আপাতত সে পর্যন্ত অপেক্ষা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে