আফ্রিদির চোট কোহলি-রোহিতদের জন্য বড় স্বস্তি
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিপক্ষ। সেই ম্যাচে প্রথম ২ ওভারে রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে দুর্দান্ত দুই ডেলিভারিতে সাজঘরে ফিরিয়েছিলেন আফ্রিদি। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ভেঙ্গে পড়েছিল ভারতের টপ অর্ডার। সে চাপ থেকে আর বের হতে পারেনি ভারত।
এরপর ১৯তম ওভারে বোলিং করতে এসে বিরাট কোহলির উইকেটও তুলে নেন আফ্রিদি। শেষ পর্যন্ত সেই ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটের ব্যবধানে হেরেছিল ভারত। আর বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে সেবারই প্রথম জয় পেয়েছিল পাকিস্তান।
সেই ম্যাচের পর এবার আসন্ন এশিয়া কাপে দেখা হচ্ছে দুই দলের। এই লড়াইয়ে আফ্রিদিকে ছাড়াই নামতে হচ্ছে পাকিস্তানকে। এ প্রসঙ্গে ইউনুস টুইটারে লিখেছেন, ‘শাহিনের (আফ্রিদির) চোট ভারতের টপ অর্ডার ব্যাটারদের জন্য বড় স্বস্তি। এশিয়া কাপে তাকে দেখতে পাব না বলে খারাপ লাগছে। দ্রুত সুস্থ হয়ে ওঠো, চ্যাম্পিয়ন!'
এদিকে শুধু এশিয়া কাপই নয় ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিতে পারবেন না আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত ৪-৬ সপ্তাহের বিশ্রামে থাকতে হবে এই পেসারকে। তার স্ক্যান রিপোর্ট হাতে আসার পরই তাকে নিয়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান দলের মেডিক্যাল টিম।
ধারণা করা হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে অক্টোবরে মাঠে গড়ানো ত্রিদেশীয় সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন আফ্রিদি। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে নিয়ে দল সাজানোর পরিকল্পনা রয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড