‘যেকোনো সময়ে ফর্মে ফিরবে কোহলি’
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এরপর তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির পর ৭৮টি আন্তর্জাতিক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়া হয়নি ভারতের সাবেক এই অধিনায়কের। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেন কোহলি। এর মধ্যে ২০ রান অতিক্রম করতে পারেননি একটি ইনিংসেও।
কোহলি প্রসঙ্গে ইয়াসির শাহ বলেন, 'সে (কোহলি) ফর্মে নেই, কেননা সে রান করতে ভুগছে। সে একজন বিশ্বমানের ক্রিকেটার এবং যেকোনো সময় ফর্মে ফিরতে পারে। সে যেকোনো সময়ে রান করা শুরু করবে।'
আর কয়েকদিন পরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থেকে এশিয়ার এই মেগা ইভেন্টে ভারতীয় দলে ফিরবেন কোহলি।
২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা করবে ভারত। পাকিস্তান ছাড়াও ভারতের গ্রুপে থাকবে কোয়ালিফায়ার খেলে আসা আরেকটি দল। এশিয়া কাপের আরেকটি গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব