অবিশ্বাস্য ভাবে শেষ হলো পাকিস্তান বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ৪০২ রানের ওয়ানডে ম্যাচ
অথচ হেজেলারওয়েগে আজ ডাচ বোলারদের তোপে ইনিংসের দুই বল বাকি থাকতে ২০৬ রানে অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। বাবর আজম একটা প্রান্ত ধরে ৯১ রানের দায়িত্বশীল ইনিংস না খেললে এই সংগ্রহ গড়াও কঠিন হয়ে যেতো সফরকারীদের।
১২৫ বলে ৭ চার আর ২ ছক্কায় বাবর তার ইনিংসটি সাজান। দলীয় ১৬৮ রানের মাথায় তিনি আউট হন। সেখান থেকে পাকিস্তানকে টেনে নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিমরা। নেওয়াজ ৩৫ বলে ২৭ আর ওয়াসিম ১৪ বলে করেন মহামূল্যবান ১১ রান।
নেদারল্যান্ডসের বেস ডে লিডে ৩টি আর ভিভিয়ান কিংমা নেন ২টি উইকেট।
জবাবে দুই হাফসেঞ্চুরির পরও নাসিম শাহ আর মোহাম্মদ ওয়াসিমের গতিঝড়ে ২০৭ রান তাড়া করতে পারেনি ডাচরা। ৩৭ রানে ৩ উইকেট হারানো দলকে একশ পার করে দিয়েছিলেন ওপেনার বিক্রমজিৎ সিং (৫০)।
এরপর ৪৫ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যান টম কুপার। ৬২ করে তিনি যখন আউট হন, তখন জয়ের জন্য ২৬ বলে ৩৩ রান দরকার নেদারল্যান্ডসের। হাতে ছিল ৩ উইকেট।
শেষ ১২ বলে দরকার ছিল ১৮ রান। সম্ভাবনা ছিল জয়ের। তবে নাসিম শাহ ৪৯তম ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন এক উইকেট, সঙ্গে আরেকটি রানআউটে ৯ উইকেট হারিয়ে বসে ডাচরা।
এরপর শেষ ওভারের প্রথম বলেই মোহাম্মদ ওয়াসিমকে আরিয়ান দত্ত চার মেরে দিলে জমে উঠে ম্যাচ, নড়েচড়ে বসেন আইরিশ সমর্থকরা। কিন্তু পরের বলটিতেই তাদের স্বপ্ন ভেঙে দিয়েছেন ওয়াসিম। ফুলটস ডেলিভারিতে বোল্ড করে দিয়েছেন আরিয়ানকে। পাকিস্তানও বেঁচেছে হাঁফ ছেড়ে।
নাসিম শাহ ৩৩ রানে নিয়েছেন ৫টি উইকেট, ৩৬ রানে ৪ উইকেট শিকার আরেক পেসার মোহাম্মদ ওয়াসিমের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে